গরিবারঝিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেড় লাখ টাকা দিলেন চেয়ারম্যান মোতালেব

সাতকানিয়া সদর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নিজ তহবিল থেকে ১ লাখ টাকা এবং উপজেলা পরিষদ থেকে ৫০ হাজার সর্বমোট দেড় লাখ টাকার অনুদান দিয়েছেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

বুধবার উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

এসময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিমুল করিম শিকদার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ইউপি সদস্য বৃন্দ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.