সাতকানিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সাতকানিয়া প্রতিনিধি:  তথ্য দিন সেবা নিন,” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, ৪ই মে বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার রিমন’র সভাপতিত্বে পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিট পুলিশিং সভায় এস আই জামাল হোসেন, এ এস আই আল আমিন,ইউপি সদস্য আবু তাহের, আকতার কামাল, পলাশ অন্যান্য ইউপি সদস্য সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিট পুলিশিং সভায় বক্তরা মাদক, জঙ্গীবাদ, ধর্ষণ, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী নির্যাতন অপরাধ প্রতিরোধে বিট পুলিশ/থানা পুলিশ কে সহযোগিতা সহ সামাজিক প্রতিরোধের মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তোলার আহবান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.