পরলোকে বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র (৭২) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

রোববার (৭ মে) বিকেল ৪টা ৩ মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের বাড়ি আনোয়ারা উপজেলায়।

ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে ৮টা মিউনিসিপ্যাল স্কুলের শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। তারপর বলুয়ার দিঘির অভয়মিত্র মহাশ্মশানে এই বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.