সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় (১৬মে) মঙ্গলবার পুরানগড় ইউপিস্থ বৈতরনী সাকিনের বাড়ি এলাকায় এক চায়ের দোকানে পাশে রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ লিটার দেশীয় চোলাইমদ সহ একজনকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম। গ্রেফতারতৃত ব্যক্তি হলেন, আবুল কালাম (২১) সে পুরানগড় ২নং ওয়ার্ড বৈতরণী নজির আহমেদের বাড়ি এলাকার আবদুল আলমের ছেলে।
অন্যদিকে একাধিক অভিযানে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশের একাধিক টিম। গ্রেফতারকৃতরা হলো, মো: সাইফুল ইসলাম (৩৬) প্রকাশ ছাইফু, মো:ইয়াছিন আরাফাত (৩০), মো: সাদমান হোসেন প্রকাশ সালমান (২৩), মো: কাউছার আলম, আফছার, মো: হারুনর রশিদ, আবদুল গফুর, মো: আবদু ছাত্তার, আবদুর রহিম(২০), মো: কায়ছার(১৯), জমির উদ্দিন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।