শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৩ মে) বিকাল ৪টায় বিক্ষোভ মিছিলটি মুরাদপুর মোড় থেকে শুরু হয়ে পাঁচলাইশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুরাদপুর মোড়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন পারভেজ, সহ-সভাপতি শাহজাদা চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. নোমান চৌধুরী রাকিন, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা হৃদয় ইউসুফ, তানভীর হোসেন, আরাফাত হোসেন, জহিরুল ইসলাম, আবু সাঈদ চৌধুরী নিশান, ওবাইদুল আলম শাকিল, জয়নাল আবেদিন রাহাতসহ ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ ও ৮নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।