খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইরফান, আরিফ সম্পাদক

ইয়াছিন আরফাত ইরফানকে সভাপতি ও মো. আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

সোমবার (২৯ মে) উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কোনো অভিযোগ প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.