নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে এসএসসি পরিক্ষার্থীকে ছুরিকাঘাতে হামলার অভিযোগ উঠেছে।
রবিবার (২৮মে) দুপুর বেলা সাতকানিয়াস্থ বাজালিয়া স্টেশন এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী মোহাম্মদ মারুফ – মোহাম্মদ কবির আহম্মেদের ছেলে।সে বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও সুয়ালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী।
জানা যায়, আহত পরিক্ষার্থী মারুফের এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল সাতকানিয়া উপজেলাধীন বাজালিয়া শেরে বাংলা আদর্শ উচ্চ বিদ্যালয়।পরিক্ষার প্রথমদিন এক ছেলে তাকে ভিডিও করলে সে ভিডিও করতে নিষেধ করে।পরে পরিক্ষার শেষদিন রবিবার (২৮ মে) পরিক্ষার কেন্দ্র থেকে বের হলে তার উপর অতর্কিতভাবে ছুরিকাঘাতে হামলা চালায় একদল বখাটে ছেলে।এসময় হামলার শিকার হয় পরিক্ষার্থী মারুফের বাবাও।পরে স্টেশনের লোকজন এগিয়ে আসলে তারা রক্ষা পায়।
আহত মারুফের চাচা মোহাম্মদ ইদ্রীস বলেন, প্রথমদিন পরিক্ষায় মারুফকে এক ছেলে ভিডিও করায় মারুফ নিষেধ করে।সেই ইস্যুকে কেন্দ্র করে পরিক্ষার কেন্দ্র থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে বাজালিয়া সিএনজি স্টেশনে আসলে অতর্কিতভাবে হামলা চালায় বখাটেদের দল।এসময় সিএনজি চালকরা এগিয়ে আসলে কোন রকমে রক্ষা পায় তারা।
হামলাকারীরা কারা এমন প্রশ্নের জবাবে ইদ্রীস বলেন, হামলাকারীদের সম্পর্কে আসলে কোন সঠিক তথ্য জানা নাই।তবে কেরাণীহাট আশ-শেফা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।ঘটনার পর কেরাণীহাট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এবং স্কুলের আব্দুল আজিজ নামক একব্যক্তি আমাদের মুঠোফোনে কল করে বৈঠকের মাধ্যমে বিষয়টা সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছে।এসময় বিষয়টা দামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ করেন ইদ্রীস।
এদিকে কেরাণীহাট আশ-শেফা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ইসমাইল মোহাম্মদ রাশেদ বলেন, এখনো কোন স্কুলের নিশ্চিত নয়।কারণ এখানে আরো তিনটি স্কুল রয়েছে।আজকে অভিভাবকের সাথে বসবো।যদি আমাদের স্কুলের হয় তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
অন্যদিকে কেরাণীহাট আশ-শেফা স্কুল এন্ড কলেজের ডিএমডি আব্দুল আজিজ মুঠোফোনে জানান, আমরা ঘটনার সময় ছিলাম।হামলাকারীরা আমাদের স্কুলের নয়।
সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা বলেন,বিষয়টি সম্পর্কে অবগত আছি।এটা তেমন বড় বিষয় না।আমরা আজকে বসে এটা সমাধান করবো।হামলাকারীরা কারা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,তারা কেরাণীহাট আশ-শেফার।আমরা তাদের সাথে কথা বলছি।আজকে বিষয়টা বসে সমাধান করবো।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তোজ জোহরা বলেন,এই বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি।