বাঁশখালীতে ২ বিদ্যালয়ের বন্যার্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ-

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান আজ ২২ আগস্ট বিকালে অনুষ্ঠিত হয়েছে। সালমা আদিল ফাউন্ডেশনের অর্থায়নে ও বাঁশখালী টাইমসের ব্যবস্থাপনায় বাঁশখালীর পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যাদুর্গত শিক্ষার্থীদের হাতে স্ব স্ব বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও গাইড বই তুলে দেয়া হয়। প্রভাষক জাহেদুল ইসলাম টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, কবি আরকানুল ইসলাম, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মুহা. মিজান বিন তাহের, পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দে, বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আশেকুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিশকাত হোছাইন, মোহাম্মদ আরিফ, নজরুল ইসলাম ও আকিবুল হক।

এসময় বক্তারা সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন- এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দুঃস্থ অসহায় মানুষের পাশে থেকে নানাবিধ মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন৷ বাঁশখালীর বন্যার শুরু থেকে বৃহৎ পরিসরে ত্রাণ কার্যক্রম চালিয়ে ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে।
বন্যার্ত শিক্ষার্থীরা হাতে হাতে নতুন স্কুলব্যাগ ও গাইড বই উপহার পেয়ে আনন্দের হাসি ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.