লোহাগাড়ায় শ্রী শ্রী দেবীকুসুম গীতা বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ

 

মাঈনুউদ্দীন হাসান চৌধুরী খোকা, লোহাগড়া প্রতিনিধি

২২ আগস্ট চট্টগ্রামের লোহাগড়া উপজেলার উত্তর কলাউজান নাথপাড়া সার্বজনীন শ্রীশ্রী দেবীকুসুম গীতাবিদ্যাপীঠ ছাত্র-ছাত্রীদের মধ্যে আইডি কার্ড বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
শ্রী শ্রী দেবীকুসুম গীতা বিদ্যাপীঠের পরিচালক শ্রী প্রিয়তোষ দেবনাথ।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ডাঃ সুকুমার দেবনাথ,
প্রধান অতিথি ছিলেন বাগীশিক লোহাগড়ার সভাপতি শ্রী মধু দাশ, প্রধান বক্তা ছিলেন বাগশিকের সাধারণ সম্পাদক, শ্রী খোকন সুশীল, আরো উপস্থিত ছিলেন শ্রী আশুতোষ দেবনাথ, বিশিষ্ট সমাজসেবক ও মঞ্জুশ্রী জুয়েলার্সের স্বত্বাধিকারী।
বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সম্পাদক, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদ এর শ্রী কৃষ্ণানন্দ দেব নাথ।

স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক কলাউজান ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্রী সৌমেন দত্ত।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাগীশিক কলাউজান ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত দেব নাথ।
সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রীশ্রী দেবীকুসুম গীতাবিদ্যাপীঠ এর সাধারণ সম্পাদক শ্রী রিসু দেব নাথ।

অনুষ্ঠানের শুরুতে বেশ চমৎকারভাবে গীতাপাঠ করেন শ্রীশ্রী দেবীকুসুম গীতাবিদ্যাপীঠের ছাত্রছাত্রীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.