সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম’র উদ্যোগে সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আহমদ হোসেন’র সভাপতিত্বে ২০ই (আগষ্ট) সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল নিজ বাড়িতে ২শত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা করেন।
চাল বিতরণকালে বক্তরা বলেন,বলেন, সরকার বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সকল নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।জেলা পরিষদ আব্দুল আলীম বলেন,এই বন্যায় মানুষ অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই আমি তাদের কথা চিন্তা করে আমার নিজস্ব অর্থায়ন ও বন্ধুদের সহযোগিতায় যতোটুকু সম্ভব আমি মানুষের মাঝে সামার্থ্য অনুয়ায়ী কিছু দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাওদাগর, ইউপি সদস্য আয়ুব জমাদার, ইউপি সদস্যা শামসু নাহার, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন, সাঈদ খাঁন রাজু,শরফুদ্দিন উদ্দিন খোকা,ছিদ্দিক আলী সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।