বাহারচড়া ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

বাঁশখালী

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম

সোমবার বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম শহরের বেসরকারী একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তাজুল ইসলামের বাড়ি বাহারচড়া এলাকার পশ্চিম চাঁপাছড়ি ৮ নং ওয়ার্ডে।

তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। সোমবার পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

তিনি বাহারচড়া ইউনিয়ন পরিষদের ২ বারের
নির্বাচিত চেয়ারম্যান ও পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.