আর্ত মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ওয়েলফেয়ার মিশন-বাংলাদেশ’র বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা গত ২৫ ডিসেম্বর নগরীর স্টেশন রোডস্থ হোটেল দি এলিনা’র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাশ্বত গুহের সভাপতিত্বে ও ইমন শর্মার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক ডা. অঞ্জন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক রুবেল সাহা, প্রকৌশলী অমিত ধর, শ্যাম ধর, প্রণব দাশ, সুদীপ্ত শাহীন চৌধুরী, ডা. অপূর্ব ধর, বিকাশ শীল, দ্বৈপায়ন পাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিক রায়।
উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ডা. সানি দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক অনুপম দাশ, এক্সিকিউটিভ কমিটির প্রেসিডিয়াম মেম্বার সাগর চক্রবর্তী, বিশ্বজিৎ নাথ জিৎ, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ ধর, সংগঠনের কো-অপারেটর সুয়েল বণিক সৌরভ, জয় দাশ, সাগরময় আচার্য্য, রজত বণিক, নয়ন মজুমদার, প্রসেনজিৎ, শ্রীনাথ, প্রিয়তম, অনিন্দ্য, অমিত, কনক, রুপন, তমাল, সৌরভ, সাজু, রিত্তিক, তন্ময়, বিপন, মিতু, তন্নী, রানা তালুকদার প্রমুখ। সভার ২য় পর্বে সকলের সর্বসম্মতিক্রমে অনিক রায়কে সভাপতি, ইমন শর্মাকে সাধারণ সম্পাদক, অংকন বৈদ্যকে সিনিয়র সহ-সভাপতি, সৌরভ ধরকে সহ-সভাপতি, সুয়েল বণিককে অর্থ সম্পাদক ও জয় দাশকে হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট করে নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. অঞ্জন কুমার দাশ সংগঠনটির শারদ উৎসব, শীতে উষ্ণতা, মিশন অনাথদের মেধা বৃত্তি এবং শিক্ষা উৎসবের কার্যক্রমে ভূঁয়সী প্রশংসা করেন ভবিষ্যতে সংগঠনের মানবিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।