চান্দগাঁওয়ে কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে মো. খোকন নামে ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. খোকন, একই থানার পূর্ব ফরিদার পাড়ার শাকিল কলোনীর মৃত আব্দুল মান্নানের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে মো. খোকন নামে ৩ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. খোকনকে গ্রেফতার করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.