নৌকার পক্ষে ভোট চাইলেন ছাত্রলীগের সমন্বয়ক কমিটির নেতাকর্মীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা ও গনসংযোগ করেছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক ও পটিয়া সমন্বয়ক কমিটির প্রধান আরফাত হোসেন নেতৃত্বে সারাদিন পটিয়া কোলাগাও ইউনিয়নে ডোর টু ডোর গণসংযোগ করেন।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ.এইচ. এম সেলিম উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ সাহিত্য সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, মাহফুজুল ইসলাম জিহান, নাদিম হাসান নাহাম, খন্দকার মাইন উদ্দিন বাবু, আব্দুল আহাদ আল মতিন, রাশেদ মোশাররফ রবিন, বোরহান উদ্দিন, নুরুল আরাফাত, নাঈমুল মোস্তফা আকাশ, আহসানুল হক মাহি, মোহাম্মদ রাব্বি, ইমতিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় নাইম উদ্দীন, এরফান উদ্দীন রাসেল, পটিয়া উপজেলা ছাত্রলীগ গ্রন্থনা প্রকাশনা বিষয়ক উপ সম্পাদক ইরফান উদ্দীন, পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদওয়ান, মাসুম চৌধুরী প্রমুখ। উন্নয়ন অগ্রগতির স্বার্থে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে মুক্তিযুদ্ধের প্রতীক, স্বাধীনতার প্রতীক ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে প্রাধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসার সুযোগ করে দেয়ার আহবান জানান তারা।

মন্তব্য করুন

Your email address will not be published.