নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী রমজান মাস জুড়ে সারাদেশে শিক্ষার্থী, শ্রমজীবী, পথচারী ও অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করে আসছে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন রাজু গত শুক্রবারে ইফতার বিরতন করেছেন নগরীর ২নং গেইট সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে একদল স্বপ্নবাজ তরুণদের সাথে নিয়ে।
এসময় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রাজু বলেন আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুয়ায়ী সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি তারই ধারাবাহিকতায় গত শুক্রবার দিনে ইফতার বিতরণ করেছি শ্রমজীবী, পথচারী অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ছাত্রলীগ দুর্যোগ দূর্বিপাকে মানুষের পাশে আছে এবং থাকবে সবসময়।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ শামীম, সাহিদুল ইসলাম সাগর,মেহেরাব হোসেন অপি,আব্দুর রহিম রাজু,সাইফুর রহমান সানি,রুবেল হোসেন মুন্না,তাজুনূর ইসলাম রাসেল,আবির রাইয়ান সামি,বাপ্পারাজ সুমন,রাজীব হোসেন,রাকিব হোসেন,রাকিবুল হাসান রাকিব,আব্দুল আহাদ,মোঃ মহসিন,নাইমুল ইসলাম ইমন,মোঃ রিপন,শহীদুল ইসলাম,মোঃ স্বপন,মোঃ হৃদয়,মোঃ সাব্বির,মোঃ অনিক,হাসান,নয়ন,শেখ মোহাম্মদ, শাহরিয়ার তুহিন সহ প্রমুখ।