সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠমিস্ত্রির

বাজালিয়ার হলুদিয়া

 সাতকানিয়া সংবাদদাতা

বেকারিতে বিদ্যুৎ লাইনের সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় হৃদয় বডুয়া (৫৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া বাজারের ইসলামিয়া বেকারি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হৃদয় বডুয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বড়দুয়ারা এলাকার মৃত সতিষ বডুয়ার ছেলে।

সাতকানিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোস্তাক আহমদ সাব্বির বলেন, এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টির তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.