আ ন ম সেলিম, পটিয়া প্রতিনিধি :
সুস্বাস্থ্যের উত্তম মাধ্যম হল খেলাধুলা,
খেলাধুলা মনকে প্রফুল্ল করে। মাদকসহ যাবতীয় অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দূরে রাখে। মাদককে না বলুন ক্রীড়াকে হ্যাঁ বলুন।
ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। আমি আমার অবস্থান যতটুকু সম্ভব উপজেলা ক্রীড়া সংস্থাকে
সহযোগিতা করব।
নেশার জগত থেকে যুব সমাজকে খেলার মাঠ মুখি করার উদ্যোগ নিতে হবে ক্রীড়া সংস্থাকে। তিনি এই খেলাধুলাকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহবান জানান ।
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা, ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিজেকেএস ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি
আলাউদ্দিন ভূঞা জনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল,দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক
বদিউল আলম,মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক ও এম এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম,জাতীয় ক্রীড়া সংঘটক
সত্যজিত দাশ রুপু, মোস্তফা হাকিম গ্রুপের জিএম নিপুর চৌধুরী।
চেয়ারম্যানদের মধ্যে যথাক্রমে মো: সেলিম, শাহীনুল ইসলাম শানু, এহসানুল হক, মাহবুবর রহমান, মো: বখতিয়ার, এম এ হাশেম, সরোজ সেন নান্টু, জাকারিয়া ডালিম, আমিনুল ইসলাম খান টিপু,যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, প্রদীপ বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম,শিক্ষা অফিসার আবদুল মজিদ, কাউন্সিলর যথাক্রমে রূপক সেন, গোফরান রানা, সরোয়ার কামাল রাজিব, নাছির উদ্দীন, গিয়াস উদ্দিন আজাদ,,ইয়াসমিন আকতার চৌধুরী,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম,ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল করিম,সদস্য মিশকাত হোসেন, শাহরিয়ার শাহজাহান প্রমূখ।
উদ্বোধকের বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল। সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে মানুষের জীবনে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। এমন সুন্দর আয়োজনের জন্য উপজেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেন তিনি।