চামড়ার দর পতন ও পচন,পাচার রোধে মাঠে আছেন : ইউএনও মিল্টন বিশ্বাস

সাতকানিয়া

নিজস্ব প্রতিবেদক 

 

 

কোরবানির ঈদের সময় চামড়ার দর পতন ও পাচার রোধে চট্টগ্রামের সাতকানিয়ায় কাঁচা চামড়া সংরক্ষণে অস্থায়ীভাবে ‘শেড’ নির্মাণ করেছে উপজেলা প্রশাসন। চামড়া সংরক্ষণের দায়িত্ব পালন করছেন স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঈদেরদিন থেকে এ উপজেলায় স্থানীয়ভাবে কাঁচা চামড়া সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

 

ছয়টি স্থানে নির্দিষ্ট শেডের মধ্যে চামড়া সংরক্ষণ করা হচ্ছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, মাদার্শা ইউনিয়নের তেলিপাড়ায় ৪ হাজার ৫০০, মাদার্শা ইউনিয়নের বাবুনগরে ৬ হাজার, এছাড়া এওচিয়া ইউনিয়নের আলীনগরে ৩ হাজার, কাঞ্চনা ইউনিয়নের সৈয়দ পাড়ায় ৫ হাজার, সোনাকানিয়া ইউনিয়নের বাংলাবাজারে ২ হাজার, সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া কওমি মাদ্রাসায় ১ হাজার ৫০০ চামড়ার সংরক্ষণ করা হচ্ছে। চামড়াগুলো ১০ থেকে ১৫ দিন সরক্ষণ করার সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি চামড়াগুলো বিভিন্ন এতিমখানা ও মৌসুমি ব্যবসায়ীরা সংগ্রহ করছে। এবার ঈদুল আজহায় সাতকানিয়া উপজেলায় গরু-ছাগল, ভেড়া, মহিষ সব মিলিয়ে ৩০ হজার পশু কোরবানি করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.