মুজাফরাবাদে সবুজ সংঘের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান

পটিয়া উপজেলার মুজাফরাবাদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সবুজ সংঘের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান দিনব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ১৮ জুন যশোদা নগেন্দ্র নন্দী আবাসিক মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

১ম অধিবেশনে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল আলম দিদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসানুল হক।

 

 

সন্ধায় ২য় অধিবেশন সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব রিটন বিশ্বাস ও সবুজ সংঘের সভাপতি শংকর ঘোষের পরিচালনায় এবং সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক বিপ্লব সেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তরুণ আওয়ামী লীগ নেতা ও সাবেক আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। উদ্বোধক ছিলেন অধ্যাপক বনগোপাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ১৭নং খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য মো. ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা সুনিল বিশ্বাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অজিত বিশ্বাস, ইউপি সদস্য খোকন চৌধুরী, শুকেন্দু বিকাশ নন্দী, অশোক ঘোষ রায়, পলাশ দত্ত, অরুণ ঘোষ রায়, সমীরণ ঘোষ, প্রবীর ঘোষ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন টিভি ও বেতার এবং স্থানীয় শিল্পীরা।

মন্তব্য করুন

Your email address will not be published.