কাপ্তাই থানা পুলিশের পৃথক অভিযানে নোয়াখালী ও ফেনী হতে পরোয়ানাভূক্ত দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় ২ আসামিকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কাপ্তাই থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ সাং সাফরাশিরহাট হতে আসামি হানিফকে (৫০) গ্রেপ্তার করে। আসামি কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বারঘোনিয়া সাদেকেরঘোনা এলাকার শেখ আহাং এর ছেলে।
একইদিন রাত ১১টায় ফেনীর সোনাগাজী উপজেলার তুলাতলী এলাকা হতে কাপ্তাই থানার জিআর সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামি মো. জাকির হোসেনকে(৫০) গ্রেপ্তার করে। তিনি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের কাপ্তাই প্রজেক্ট এলাকার মৃত আবুল বাশারের পুত্র।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।