৬নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কাউন্সিলর আশরাফুল
প্রেস বিজ্ঞপ্তি : নগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের বাদশা চেয়ারম্যান ঘাটার আবুলের কলোনিতে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় কউন্সিলর আলহাজ এম আশরাফুল আলম।
তিনি প্রতি পরিবারেরর জন্য শাড়ি, লুঙ্গী, কম্বল, নগদ অর্থ, চাল, আটা, ভোজ্যতেল, ডালসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। তিনি করোনাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অগ্নিকান্ড রোধে সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানান।
এ সময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, এস এম জেড খসরু, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সাইফুদ্দিন, অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, মোহাম্মদ ফরিদুল আলম, মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচা, মোহাম্মদ শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি