আজিম উদ্দীন, সাতকানিয়াঃ
সাতকানিয়ায় ঈদের বাজারে উপছে পড়া ভীড়, স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ না মেনেই করছে শপিং, শপিংমলে মহিলা ও শিশুদের আনাগোনা বেশি।
চলছে করোনার দ্বিতীয় ঢেউ, দীর্ঘদিন লকডাউনের পর ব্যাবসায়ীদের তোপের মুখে নিয়ম বেধে দিয়ে স্বাস্থ্যবিধি মানার সর্তসাপেক্ষে সীমিত পরিসরে ব্যাবসা প্রতিষ্ঠান খুলে দেয় সরকার। কিন্তু কোন নিয়ম নীতি মানছেনা সাধারণ জনগন ও ব্যাবসায়ীরা।
করোনার এই দ্বিতীয় ঢেউয়ে, পাশের প্রতিবেশী দেশ ভারত একেবারেই নাজেহাল, স্বাস্থ্য ব্যাবস্থায় নেমেছে ধস, অক্সিজেনের অভাবে মৃত্যুর মিছিল যেন থামছেইনা।
এই পরিস্থিতি বিবেচনায় রেখে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যেখানে বাংলাদেশের পূর্ব প্রস্তুতি গ্রহন করার কথা, সেখানে চলছে ঈদের বাজার ও নানান আয়োজন। সরকারের বিধিনিষেধ তোয়াক্কা করছেনা কেউ।
এমনই পরিস্থিতিই দেখা মেলে সাতকানিয়ায়,
আজ মঙ্গলবার(০৪.০৫.২০২১ইং) সাতকানিয়ার বিভিন্ন মার্কেট-বাজার গুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায়, শপিং মলে ঈদের কেনাকাঠার জন্য লেগেছে উপছে পড়া ভীড়, তবে ক্রেত-বিক্রেতাদের কেউ স্বাস্থবিধি মানছেনা।
মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, জীবানু নাশক স্প্রে কিছুই ব্যাবহার করছেনা তারা।
লক্ষ করে দেখা যায়, ঈদের বাজারে মহিলা ও শিশুদের হার বেশি। ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, মেয়েরাই বেশি শপিং করছে সাথে শিশুদের ও নিয়ে আসছে তারা। বিধিনিষেধ না মানার বিষয়ে জানতে চাইলে বলেন, ক্রেতারা অসচেতন, আমাদের কিছু করার নেই। তবে ব্যাবসায়ীদের বেশিরভাগই স্বাস্থবিধি মানছেন না এমন চিত্রই দেখা যায়।
এই পরিস্থিতিতে মেয়ে ও শিশুরা সবচেয়ে ঝুকির মুখে, আশংকা রয়েছে আক্রান্ত হওয়ার। সেই সাথে পরিবারের বয়স্ক ও বিভিন্ন রোগে ভোগা সদস্যদের রয়েছে মারাত্মক ঝুঁকি।
এমন ভাবে চলতে থাকলে, হুমকির মুখে পড়বে সাতকানিয়াবাসী তথা পুরো দেশ। বিশেষজ্ঞদের মতে এই মহামারী করোনা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা। কিন্তু শপিং মল গুলো ঘুরে তার কিছুই লক্ষ করা যায়নি।