নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের জে এম সেন হলে প্রথম কোনো প্রধানমন্ত্রী
চট্টগ্রামের সনাতনীদের প্রধান উৎসব অঙ্গন ঐতিহাসিক জে এম সেন হলে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই প্রথম কোনো সরকারপ্রধান, যিনি প্রথমবারের মতো জে এম সেন হলে পূজা দেখতে এসেছেন।
পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে পৌঁছান তিনি।
pm
এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি পূজামণ্ডপে যান তিনি। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা।