নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত করতে দক্ষিণ চট্টগ্রামের ১০নং কেঁওচিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে তৈমুহানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫ অক্টোবর, শুক্রবার বিকেল তিনটায় এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে ১০নং কেঁওচিয়া ইউনিয়নে ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে যুবদল নেতা মোহাম্মদ কামাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল হোসেন।
তিনি বলেন- দুর্নীতির মহারানী খুনী হাসিনার স্বৈরচারী প্রেতাত্মারা এখনো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেন।
তিনি বলেন আমরা সজাগ না হলে এবং এদের দ্রুত অপসারণ ও প্রতিহত করতে হবে, অন্যতায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে।
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আহমুদুল হক সিকদার, সদস্য আবু বক্কর, ফজলুর রহমান মেম্বার, পৌরসভা বিএনপি সদস্য সচিব আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর ডবলমুরিং থানার সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আলম, আরাকান সড়ক সহ সভাপতি মোহাম্মদ শফি, খাগরিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি নেতা তছলিম উদ্দিন, এস এম নূরুল হক, ঢেমশা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সিকদার, কেঁওচিয়া ইউনিয়ন বিএনপি’র নেতা মোহাম্মদ শুক্কুর মেম্বার, আজিজুর রহমান, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ রাশেদুল ইসলাম, আহমদ শফি, আবদুল গফুর, গোলাম মোস্তফা, মোহাম্মদ ফরিদ, এরশাদুল্লাহ্, মোহাম্মদ আলম, ঝন্টু দাশ, ছদাহা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মিজানুর রহমান টিপু, উপজেলা যুবদলের নেতা নেজাম উদ্দিন, ইকবাল হোসেন রুবেল, মাকসুদুর রহমান, নাছির উদ্দীন, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ রবিন, মোহাম্মদ আবছার, মোহাম্মদ দিদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, মোহাম্মদ জিমান প্রমূখ।