সাতকানিয়ায় ঈদের শপিং করতে এসে মার্কেটে নারীর মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি 

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে ঈদের বাজার করতে এসে তাসলিমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত নারী ঢেমশা চৌধুরীহাট বিল্লা পাড়ার আব্দুর রহিমের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী।

বিষয়টি নিশ্চিত করে নিহত নারীর ফুফাতো ভাই মনোয়ার হোসেন বলেন, আমার মামাতো বোন তাসলিমা তার সন্তানদের নিয়ে কেরানীহাটে ঈদের কেনাকাটা করতে যান। হঠাৎ একটু মাথা ঘুরে ঢলে পড়ে যান।

উপস্থিত লোকজন তাকে স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.