খুনি  ছোবানের বিরুদ্ধে এবার টাকা আত্মসাৎ মামলায় ৬মাসের সাজা দিয়েছে আদালত 

সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া চট্টগ্রাম থেকে-
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ার ছড়ারকুলের বহুল আলোচিত রিকশা চালক নুরুল কবির হত্যাকান্ডের মাস্টারমাইন্ড ও এজাহারনামীয় আসামি আব্দুস ছোবানের বিরুদ্ধে সাতকানিয়া যুগ্ন জেলা জজ আদালত ৩০লাখ টাকা পরিশোধ এবং ৬মাসের সাজার আদেশ দিয়েছেন।
আজ রবিবার ১৪ই সেপ্টেম্বর সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিক দৈনিক  সকালের সময় পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।
সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিক সাজার বিষয়ে দৈনিক  সকালের সময়কে বলেন,আমাদের সমিতির কেরানী ছিলেন নুরুল কবির হত্যা মামলার অন্যতম আসামি ছোবান -তখন সে  ৫০লাখ টাকার মত তসরুপ করলে আমরা ছোবানকে আইনজীবী সমিতি থেকে বহিস্কার করে তার নামে দায়রা ২১৬৪/১৯ মামলা রজু করা হয়।
সর্বশেষ ওই মামলায় তাকে (ছোবান) কে ৩০লক্ষ টাকা পরিশোধ ও ৬মাসের সাজার আদেশ দেয়া হয়।
সাতকানিয়া যুগ্ন জেলা জজ আদালতের সরকারি আইনজীবী এডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ সকালের সময়কে বলেন,হ্যাঁ টাকা পরিশোধপূর্বক এবং ৬মাসের সাজার আদেশ দেয়া হয় ছোবানের বিরুদ্ধে। যুগ্ন জেলা আদালত থেকে উক্ত নথি চট্টগ্রাম আদালতের সাতকানিয়া সেরেস্তায় ২৭/১১/২০২৪ তারিখের ৫২নং স্বারক মূলে পাঠিয়ে দেয়া হয়।
ওখান থেকে  প্রসেসিং হয়ে এতদিনে সাজা পরোয়ানাটা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে চলে গেছে। আমরা এই বিষয়ে দ্রুত তদারকি চালাচ্ছি যাতে পরোয়ানাটা তামিল হয়।
এদিকে পেশকার রুবেল চট্টগ্রাম সংবাদ ও সকালের সময়কে বলেন,হ্যাঁ ৩০লাখ টাকা এবং ৬মাস সাজা হয়েছে আব্দুস ছোবানের বিরুদ্ধে।
আমরা উক্ত সাজা পরোয়ানাটা সরাসরি চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে পাঠায় দিছি,পুলিশ সুপার কার্যালয় থেকে সাজা পরোয়ানাটা চট্টগ্রাম কোর্টের জিআরও এর কাছে পাঠিয়ে দেয়া হবে।সম্ভবত এখন পরোয়ানাটা জিআরও এর কাছে আছে।
দরকার হলে  আমরা আবারো আলাদা চিঠি লিখবো সাজা পরোয়ানাটি দ্রুত কার্যকর করার জন্য
এদিকে সাতকানিয়া থানায় আব্দুস সোবানের পিসিপিআর যাচাই করলে দেখা যায়, ২০১০সালের বদিউল আলম বুদুর একটি ধান চুরির মামলা,এবং একটি ধর্ষণ মামলায় থানা পুলিশের হাতে গ্রেফতার।এদিকে নতুন করে যোগ হলো ৩০লক্ষ টাকা আত্মসাৎ মামলার জরিমানা ও ৬মাস সাজার আদেশ এবং দিনমজুর নিহত নুরুল কবির হত্যা মামলার ৭নং আসামি।
এওচিয়ার বাসিন্দা নিহত নুরুল কবিরের ভাই মো:হারুন দৈনিক সকালের সময়কে বলেন,ছোবান মুন্সী আমাদের হত্যা মামলায় গ্রেফতার হওয়ার সাথে সাথে সাতকানিয়া আইনজীবী সমিতির ৩০ লাখ টাকা আদায় পূর্বক ৬মাসের সাজার কাগজপত্রগুলিও মাননীয় আদালতে উপস্থাপন করা হবে।
তাই ইতিমধ্যে সাজার কাগজপত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে সাতকানিয়া আইনজীবী সমিতি।
মো: হারুন আরো বলেন, আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে ইতিমধ্যে সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিক ও সাতকানিয়া  আদালতের সরকারি আইনজীবী এডভোকেট রাশেদুল ইসলাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
অপরদিকে সাজার বিষয় ও খুনের বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুস ছোবানকে তার ব্যবহৃত মোবাইলে কল করা হলে- তার ফোন বন্ধ বলায়  বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে আদালতের সাজা প্রাপ্ত আসামি ছোবানের খুনের বিষয়ে এলাকায় সরেজমিনে খোঁজ নিতে গেলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন,খুনের ঘটনার দিন ছড়ারকুল এলাকার ও সুয়ার বাপের বাড়ির আরো ২/৩জন অংশ গ্রহণ করেছিল,সেই বিষয়েও আইনগত ব্যবস্থা নিচ্ছে নিহতের পরিবার।
উল্লেখ্য: ৭ই সেপ্টেম্বর শনিবার আব্দুস ছোবানরা কিরিচ দিয়ে এক রিকশা চালককে প্রকাশ্যে দুপুর বেলা হত্যা করেন।
মন্তব্য করুন

Your email address will not be published.