মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর

সাতকানিয়া পিডিবি অফিসে চলছে রাজ্জাক ও বাশারের রাজত্ব -

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভায় অবস্থিত পিডিবি অফিসে সঠিক তদারকির অভাবে চলছে অবিরত লুটপাট।

কর্মচারী ও কর্মকর্তাগণ অফিসে ১৫দিন না এসেও পুরো মাসের সাক্ষর করে এবং ওভারটাইমসহ উত্তোলন করার নজির আছে এই অফিসে।

এবং এলডিএ পদের কর্মচারী হওয়ার পরও ক্যাশিয়ারের দায়িত্ব পালন করার অভিযোগ ওঠেছে রাজ্জাকের বিরুদ্ধে। অপরদিকে পুরো সাতকানিয়ায় অবৈধ লাইন চেক করার সেক্টরের দায়িত্বে আছেন হোসনে মোবারক বাশার ও ফয়সাল।

ফলে তারা মাসে ২০/২৫টা অবৈধ সংযোগ বের করলেও সবাইকে জরিমানা না করে ৪/৫জনকে জরিমানা করে বাকিগুলো মোটা অংকের টাকা নিয়ে মাঠেই করেন দফারফা। এমন গুরুতর অভিযোগ ওঠেছে হোসনে মোবারক বাশার ও ফয়সালের বিরুদ্ধে।

একটি অনুসন্ধানে ওঠে এসেছে, এলডিএ আব্দুর রাজ্জাক প্রায় ৩বছর ধরে সাতকানিয়া পিডিবি অফিসে কর্মরত ওনি যে পদে কর্মরত সেই পদের কাজ হচ্ছে মানুষের দরখাস্ত, অভিযোগ এবং অফিসিয়াল দরখাস্ত চিঠি রিসিভ করা।

কিন্তু তিনি সেটা না করে আবাসিক প্রকৌশলী শৌভন ভৌমিকের আস্থাভাজন হওয়ায় তার ইশারায় পালন করেন ক্যাশিয়ারের কাজ। বসেনও ক্যাশিয়ারের রুমে কাজও করেন প্রশাসনিক, যার একাধিক ভিডিও এসেছে এই প্রতিবেদকের নিকট।

এবং মাসে ১৫দিন তিনি(রাজ্জাক) অফিসে উপস্থিত না থেকেও মাসের ১৯তারিখের আগে নিজেই সবার বেতনশীট তৈরী করে নিজের নামেই একমাসের সাক্ষর করেন।

এবং আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিক থেকে ওই বেতনের তালিকায় সাক্ষর করিয়ে মাসে মাসে সরকারি বেতন উত্তোলন করেন।অফিস না করেও বেতন ভাতাদি উত্তোলনে আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের রয়েছে নীরব রহস্যময় ভূমিকা।

অনুসন্ধানে আরো ওঠে এসেছে, চলতি মাসে তিনি মাত্র ৪দিনই করেছেন সাতকানিয়ায় পিডিবি অফিসের ডিউটি। কিন্তু হাজিরা খাতায় রয়েছে প্রতিদিনের সাক্ষর -এরকম একটি নথিও প্রতিবেদকের হাতে সংরক্ষিত আছে।

 

তিনি হাজিরা খাতা বাসায় নিয়ে যাওয়াতে মাসের ১৯তারিখের আগে অন্যান্য স্টাফগণ উক্ত হাজিরা খাতায় সাক্ষর করতে পারেননা বলেও অনেক স্টাফ প্রতিবেদককে জানিয়েছেন ভিডিও বক্তব্যে যার প্রমাণও প্রতিবেদকের হাতে রয়েছে।

 

এখানেই শেষ নয়,অন্য স্টাফগণ হাজিরা খাতায় সাক্ষর করার জন্য হাজিরা খাতা খুঁজলে ক্যাশিয়ার রাজ্জাক বলেন- আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের হাতে হাজিরা খাতা এমন একটি চাঞ্চল্যকর ভিডিওসহ তথ্য প্রতিবেদকের হাতে জমা আছে।

 

অপরদিকে আরেকটা অনুসন্ধানে ওঠে এসেছে,একই অফিসের সাহায্যকারী হোসনে মোবারক বাশার ও ফয়সাল নামে ২ব্যক্তি, পুরো সাতকানিয়ায় চোরা লাইনের তদারকির দায়িত্ব পাওয়ায়- তারা (ফয়সাল ও বাশার) ব্যক্তিগত দামী মোটর সাইকেল নিয়ে ঘুরে ঘুরে লাইন চেক করেন এবং মাসে ২০/২৫টা অবৈধ সংযোগের তথ্য হাতে আসলে তারা অল্প কয়েকটাতে জরিমানা করেন। এবং বাকি গুলো আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিককে ম্যানেজ করে ফিল্ডেই ভাগবাটোয়ারা করেন।

 

আরো জানা যায়, যেগুলোতে জরিমানা করেন সেই লাইনের কারেন্ট তারও তারা জব্দ করে অফিসে নিয়ে আসেন। এবং অফিসের একটি কক্ষে ওই তার গুলো স্তুপ করে রেখে নিলামের মাধ্যমে বিক্রি না করে বাইরে দোকানে বিক্রি করারও অভিযোগ ওঠেছে।

 

বৈদ্যতিক নতুন ও পুরাতন তার, গ্রাহক থেকে জব্দ করার পর অফিসিয়াল কোন লেজার বা ভাউচারে না তোলে একটি গোপন কক্ষে স্তুপ করারও একটি ফুটেজ প্রতিবেদকের হাতে সংরক্ষিত আছে।

এবং নতুন পুরাতন ওই বৈদ্যুতিক তার গুলো বিক্রি করে ভাগভাটোয়ারা করারও একটি ফুটেজ প্রতিবেদকের হাতে আছে।

এদিকে ঘটনার বিষয়ে সাহায্যকারী হোসনে মোবারক বাশারকে কল করা হলে তিনি বলেন,অনিয়মের বিষয়ে সাংবাদিককে তথ্য দিতে তিনি বাধ্য নন।
আমাকে আর ফয়সালকে চোরা লাইন তদারকির জন্য দায়িত্বটা কেন দিলো?আমার  আবাসিক প্রকৌশলী (আরই) শোভন ভৌমিক থেকে সেটা আপনি ওনার সাথে অফিসে এসে আলাপ করেন।

চোরা বৈদ্যুতিক তার গুলো জমা করে পরে কি করা হয়? এমন তথ্য জানতে চাইলে তিনি অনেকটা উত্তেজিত হয়ে বলেন পিডিবি অফিসে একটু আধটু অনিয়ম হয় সেটার জন্য আমি আপনাকে বলতে বাধ্য নয়।

 

এদিকে এলডিএ হওয়ার পর ও ক্যাশিয়ারের দায়িত্ব পালনের বিষয়টি অকপটে স্বীকার করেন আব্দুর রাজ্জাক।তিনি বলেন আমি বেশীর ভাগ অফিসের কাজে চট্টগ্রাম শহরে থাকি ব্যক্তিগত কাজে নয়।তবে হাজিরা খাতা চট্টগ্রাম শহরে নিজ বাসায় নিয়ে যাওয়ার বিষয়টি তিনি সরাসরি অস্বীকার করেন।

 

পরে একই অফিসের অন্য স্টাফরা সাক্ষর করার জন্য অফিসে হাজিরা খাতা না পেয়ে আপনার সাথে ঝগড়াঝাঁটি হচ্ছে এমন একটি ফুটেজ আছে সেটা বললে অবশ্যই কোন উত্তর দেননি।

 

শুধু তাই নয়, চোরা বৈদ্যতিক তার বিক্রির হোতা ও অভিযুক্ত হোসনে মোবারক বাশার গত ২বছর ধরে অনেকবার ব্যক্তিগত কাজে ১০/১৫ দিন ছুটি নিয়ে বাড়িতে গেলেও সেই সময়টুকুও অফিসিয়াল হাজিরা খাতায় উঠেছে উপস্থিত হিসেবে।

 

এখানেই শেষ নেই তার আমলনামা, ছুটিতে থেকেও আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের বদান্যতায় উত্তোলন করেছেন ওভারটাইমের বিলও, এমন কিছু নথিপত্রও হাতে এসেছে এই প্রতিবেদকের হাতে।

 

ফয়সাল আর বাশারের ব্যক্তিগত দামী মোটর সাইকেল রাখার জন্য অফিসের একটি রুম আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিককে ম্যানেজ করে নিজেরা বরাদ্দ নেন তেমন একটি ফুটেজও এসেছে হাতে।

 

ওই ফুটেজে দেখা যায়, অফিস কাজে ব্যবহৃত একটি রুমে রাখা হয়েছে তাদের ব্যক্তিগত ২টি মোটর সাইকেল।

চলমান পর্ব -০১

 

মন্তব্য করুন

Your email address will not be published.