অনলাইন ডেস্ক
নির্বাচনের পূর্ব নিরাপত্তা জোরদার কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানে এক যুবলীগ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকা থেকে মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বান্দরবান পৌর যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ।
তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে