ডেস্ক রিপোর্ট
বান্দরবানের লামা উপজেলায় মানিক নামের এক অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে লামা উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাগলির আগায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাকে হাতেনাতে আটক করে এ জরিমানা করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, একব্যক্তি পাগলির আগার ঝিরি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন, এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু পরিবহন ও উত্তোলনের দায়ে মানিককে জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারা মতে এ জরিমানা করে পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।