খাগড়াছড়ি বনবিভাগ: রেঞ্জার সিরাজুল ইসলামের নেতৃত্বে পাহাড়ে বন মোরগ অবমুক্ত
গুইমারা উপজেলার জালিয়া পাড়া রেঞ্জ -
সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জালিপাড়া রেঞ্জের কর্মকর্তারা একটি বনমোরগ উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৫ই মার্চ) বিকালে গুইমারা উপজেলার জালিয়া পাড়া রেঞ্জ অফিসের সামনে থেকে জালিয়া পাড়া রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টীম এই বন-মোরগটি জব্দ করেন।
পরে গুইমারা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বনমোরগটি দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে আজ শুক্রবার ( ৬মার্চ)সকাল ১১টার দিকে জালিয়া পাড়া রেঞ্জ অফিসের পক্ষ থেকে বনে অবমুক্ত করা হয়।
বন মোরগটি বনে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:আলীসহ আরো অনেকেই।
এদিকে জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মো:সিরাজুল ইসলাম বলেন,আমাদের ডিএফও ফরিদ মিয়ার নির্দেশে আমরা জালিয়াপাড়া রেঞ্জ কর্তৃপক্ষ বন্য প্রাণী সংরক্ষণ থেকে শুরু করে পাহাড় বাঁচাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।
এদিকে স্থানীয়রা প্রতিবেদককে জানান, সিরাজুল ইসলাম জালিয়া পাড়া রেঞ্জে যোগদানের পর থেকে কেউ বন্যপ্রাণী শিকার করতে পারেননা এবং রেঞ্জ এলাকায় রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম সবসময় টহলজারী রাখেন।