আজ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।
খাগড়াছড়ি প্রতিনিধি
সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা,মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলা কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।
এসময় বক্তারা বলেন,‘মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম শর্ত। গণমাধ্যমকে কুক্ষিগত করে কখনো দেশের উন্নয়ন সম্ভব না । অনুসন্ধানী সাংবাদিকতা সংবাদপত্রের প্রাণ। অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে হেনস্থা করা হয়েছে তা মধ্যযুগীয় বরর্বতাকে হার মানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির গোমর ফাঁস করার কারণে দুর্নীতিবাজ কর্মকর্তারা রোজিনা ইসলামকে নীপিড়ন করেছে। তাকে ৫ ঘন্টা আটকে রেখে যেভাবে নির্যাতন করেছে তা ফৌজদারি অপরাধের সামিল। অবিলম্বের দোষীদের গ্রেপ্তারের দাবি করা হয়।
সাংবাদিক নেতারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন,‘ ১৯২৩ সালে নীপিড়নমূলক আইন সাংবাদিককেরদ কন্ঠ রোধ করা যাবে না। এসময় ডিজিটাল নিরাপত্তা আইনসহ নীপিড়নমূলক সকল আইন বাতিলের দাবি জানান তারা । মানববন্ধনে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্যাতনকারী কর্মকর্তাদের বিচার ও শাস্তি দাবি করা হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম ,টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান ,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কানন আর্চায, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু,সাংবাদিক শাহরিয়ার ইউনুস, যুগান্তর প্রতিনিধি সমির মল্লিক প্রমুখ।
এছাড়াও মানবন্ধনে বিভিন্ন উপজেলা থেকে কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।
আনোয়ারা প্রতিনিধি
প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের উপর হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আনোয়ারা প্রেসক্লাব। বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল হকের সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. নুরুল ইসলাম, সহ সভাপতি ও (প্রথম আলো) প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেন, নির্বাহী সদস্য নুরুল আবছার তালুকদার, যুগ্ম সম্পাদক হুমায়ন কবির শাহ সুমন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, মানবাধিকার কর্মী লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, লেখক রফিক আহমেদ খান, কর্ণফুলী নিউজের সম্পাদক মালেক রানা। মাননবন্ধনে সাংবাদিকদের মধ্যে রফিকুল ইসলাম, ডিএইচ মনছুর, মো. ইমরান হোসেন, আক্কাস উদ্দিন, কোরবান আলী টিটু, মোহাম্মদ সোহেল, রেজাউল করিম সাজ্জাদ, মহিউদ্দিন মনজুর, জিন্নাত আইয়ূব, রানা সাত্তার, মোজাম্মেল হক হিমালয়, নেজাম উদ্দিন, মো. মহিউদ্দিন, রাজিব শর্মা, সগীর মাহমুদ, আকাশ শীল, রূপন দত্ত, ইকবার বাহার, রফিক আহমদ তালুকদার, মোহাম্মদ মনির হোসেন। অন্যান্যদের মধ্যে সংগঠক নীল জামশেদ, মো. ওয়াহেদ শাহ্, প্রকৌশলী রাম চন্দ্র দাশ, ছাত্রনেতা মোহাম্মদ রাসেল, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ ইরান উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় আনোয়ারা-কর্ণফুলীর কর্মরত সাংবাদিকবৃন্দ এবং কর্ণফুলী উপজেলার সর্ববৃহৎ সামাজিক প্লাটফর্ম ‘প্রিয় কর্ণফুলী’ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।
সভায় বক্তারা বলেন, প্রজাতন্ত্রের সম্পদ লুন্টনকারীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তার করে দেশের দুর্নীতিবাজদের ক্ষমতা প্রদর্শিত হয়েছে। যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকবেনা সে দেশে গণতন্ত্র লুন্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী একজন সাংবাদিক বান্ধব রাষ্ট্র নায়ক। দেশে চলমান উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে সরকারের ভেতর দুর্নীতিবাজ আমলারা সাংবাদিকদের সরকারের প্রতিপক্ষ করে তোলতে চাই এবং আজকে এই কর্মসূচি থেকে রোজিনা ইসলামের মুক্তিসহ গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহের স্বাধীনতা জোর দাবীও করেন বক্তারা।
চাঁদপুর প্রতিনিধি
বুধবার (১৯ মে) বেলা ৫টায়য় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদেও সম্মুখে হাজীগঞ্জ প্রেসকারের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ। সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক কাউন্সিলর, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি হাবিবুর রহমান, প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য যুগল কৃষ্ণ হালদার, সাবেক সভাপতি দৈনিক যুগান্তরের প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মো. শাহজান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসকাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি ও আমার কণ্ঠ পত্রিকার সম্পাদক মো. কামাল হোসেন, প্রেসকাবের সদস্য তপন কুমার পাল, হাছান মাহমুদ, গাজী সালাউদ্দিন, অধ্যাপক এসএম চিশতী, পপুলার বিডিনিউজ এর সম্পাদক মনিরুজ্জামান বাবলু প্রমূখ।
বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থার ঘটনার সাথে জড়িতদের শাস্তিমূলক ব্যবস্থা ও নি:শর্ত মুক্তির দাবী জানান।