পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা মফিজুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ সময় আনুমানিক রাত ২টার দিকে সৌদি আরবের মক্কা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত মফিজুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তারেকুর রহমানের পিতা।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। হঠাৎ এই দুর্ঘটনার খবরে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীর মাঝেও নেমে এসেছে গভীর শোক।
এদিকে তার মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানা গেছে।
পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংঘটনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন।