মিথ্যা তথ্য দিয়ে দু-বার আগাম জামিনে হত্যা মামলার আসামি,ক্ষেপে আসামির বিরুদ্ধেই বক্তব্য দিলেন তারই আইনজীবী

হাইকোর্ট থেকে হত্যা মামলায় ২বার আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের সাতকানিয়ায় দিন মজুর রিকশা চালক হত্যা মামলায় মিথ্যা তথ্য দিয়ে দু বার আগাম জামিন নিলেন হত্যা মামলার এজাহারনামীয় আসামী আব্দুস সোবহান।

১১ই মার্চ(বুধবার) একই মামলায় হাইকোর্টের দুটি আগাম জামিনের কাগজ গণমাধ্যমের হাতে আসে।

 

জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ছড়ারকুলের দিনমজুর নুরুল কবির হত্যা মামলার ৭নং আসামি ছোবহান মাননীয় হাইকোর্ট থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মো: হুজ্জাতুল ইসলাম খানের মাধ্যমে গত ২২/৯/২০২৫ তারিখের ৭৭৫৪৭ টেন্ডার নম্বরে ৬ সপ্তাহের জামিন নেয়।

পরে ৬সপ্তাহ পার হয়ে গেলেও নিম্ন আদালতে সেরেন্ডার না করে গত বছর পুরোটা সময় পলাতক থাকেন আসামি আব্দুস সোবহান।

তবে গত বছরের হাইকোর্টের আগাম জামিনের কথা গোপন রেখে হাইকোর্ট থেকে ১/৩/২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের আইনজীবী রিনা বেগমের মাধ্যমে ৬৭১১/২০২৬ টেন্ডার নম্বরে আবারো ৬সপ্তাহের আগাম জামিন হাসিল করেন -দিনমজুর হত্যা মামলার আসামি আব্দুস সোবহান।

 

ঘটনাক্রমে আজ বুধবার সাতকানিয়া যুগ্ন জেলা জজ আদালতের চেকের মামলায় সাজা পরোয়ানা ভুক্ত হয়ে যুগ্ন জেলা জজ আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তার (ছোবান)জামিন না -মঞ্জুর করেন।

 

এদিকে সে আদালত পাড়ায় আসার খবর পেয়ে হত্যা মামলার ওয়ারেন্ট নিয়ে সাতকানিয়া থানা পুলিশ ধরতে গেলে, আসামি ছোবহান পুলিশকে ১/৩/২০২৬, তারিখের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রিনা বেগমের লয়ার সার্টিফিকেট দেখান।
লয়ার সার্টিফিকেট গত বছরেরটার আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি হুজ্জাতুল ইসলাম খান।

 

এদিকে সর্বশেষ আগাম জামিন নেয়ার বিষয়ে ছোবহানের হাইকোর্টের আইনজীবী রিনা বেগম চট্টগ্রাম সংবাদকে বলেন-দেখেন ভাই মাননীয় হাইকোর্ট তো মাত্র একজন আসামিকে একবার জামিন দিবেন।

 

এর আগে যে সে একই হত্যা মামলায় আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে সেরেন্ডার না করে পলাতক থেকে আবার আমাকে দিয়ে মাত্র ১০দিন আগে হাইকোর্ট থেকে   আবারো আগাম জামিন করায়ছে।এটা সে (ছোবহান) শুধু আমার সাথেই জালিয়াতি করেননি মাননীয় হাইকোর্টের সাথেই জালিয়াতি করছে।

 

আর সে যেহেতু অন্য মামলায় এখন জেলে ঢুকছে তাহলে হাইকোর্টের আগাম জামিন আপনাআপনি বাতিল হয়ে যাবে।

আগাম জামিন বহাল থাকবে শুধু আসামি বাইরে থাকলে।

আর আপনারা থানায় দুনোটা লয়ার সার্টিফিকেট দেখালে আদালতে চালান দেয়ার সময় থানা অবশ্যই দুইবার আগাম জামিন নিয়েছে সেটা উল্লেখ করবে।

এদিকে সাতকানিয়া আদালতের সরকারি আইনজীবী হাফিজুল ইসলাম মানিক চট্টগ্রাম সংবাদকে বলেন- ৩০লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সোবহান সাজা মামলায় জামিন নিতে আসলে মাননীয় যুগ্ন জেলা জজ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে তিনি আরো বলেন, হাইকোর্ট যে কোন ব্যক্তিকে একটি মামলায় একবার জামিন দেয়।
এখানে হাইকোর্টের সাথেও প্রতারণা করেছেন এই হত্যা মামলা চেক প্রতারণার এই আসামি।

এদিকে ৩০লাখ টাকার চেক প্রতারণা মামলায় জানা গেছে, মামলার বাদী সাতকানিয়া আইনজীবী সমিতি।

ছোবহান একসময় সাতকানিয়া আইনজীবী সমিতির কেরানী থাকা অবস্থায় এই টাকা আত্মসাৎ করলে ২০২৪সালে সাতকানিয়া যুগ্ন জেলা জজ আদালত তার বিরুদ্ধে ৬মাসের সাজা ও ৩০লাখ টাকা জরিমানার আদেশ দেন।ফলে আজ ছোবহান আদালতে আসলে সমিতির কোন আইনজীবী ছোবহানের পক্ষে কোর্টে দাঁড়ায়নি।

 

এদিকে এডভোকেট শিহাব উদ্দিন বলেন,আমি না বুঝে বার সমিতির নিজস্ব মামলায় আসামি আব্দুস সোবহানের পক্ষে দাড়ালেও আমি আইনজীবী সমিতির স্বার্থের বিপক্ষে নয়।

 

আব্দুস সোবহানকে অবশ্যই অবশ্যই আমাদের সমিতির হয় টাকা দিতে হবে নয়তো ৬মাস সাজা ভোগ করতে হবে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.