কক্সবাজার পৌরসভায় এনামুল কবিরের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রিয় মুখ ও গণমানুষের নেতা এনামুল কবিরের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে স্থানীয় পূর্ব সৈকত পাড়া এলাকায় এক উৎসবমুখর পরিবেশে এসব সামগ্রী বিতরণ করা হয়। ​পুরো আয়োজনটি সম্পন্ন হয়েছে এনামুল কবিরের ব্যক্তিগত তহবিল থেকে। উপহার সামগ্রীর তালিকায় ছিল তেল, চিনি, সেমাই, গুঁড়ো দুধ, নারিকেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী।

​ বিতরণকালে এনামুল কবিরের প্রতিনিধিরা জানান, নেতা সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে ভালোবাসেন।

 ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের ঘরে পৌঁছায়, সেই লক্ষ্যেই তিনি এই ক্ষুদ্র উপহার পাঠিয়েছেন। ভবিষ্যতেও ১২নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের সেবায় তিনি নিজেকে নিয়োজিত রাখবেন। ঈদ উপহার পেয়ে পূর্ব সৈকত পাড়ার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় এক প্রবীণ বাসিন্দা তার প্রতিক্রিয়ায় বলেন, এনামুল কবির সাহেব সবসময় আমাদের খোঁজখবর রাখেন। ঈদের আগে এই উপহার আমাদের জন্য অনেক বড় পাওয়া।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন,​মাওলানা মুক্তার আহমেদ,

​নোমানূল হক সাজিম,​মোঃ আবু রায়হান,​মোঃ আবুছালে লোকমান ইসলাম রানা,​কলিম উল্লাহ,​মোঃ জমির হোসেনসহ এলাকার মুরুব্বিগণ। ​বক্তারা এনামুল কবিরের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.