নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ
ময়মনসিংহ বনবিভাগের আওতাধীন উথুরা রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা মো: ইসমাইল হোসেনকে নিয়ে অখ্যাত ২/১টি অনলাইন পত্রিকায় ” বন উজারে সর্বকালের রেকর্ড সৃষ্টিকারী ময়মনসিংহ বন বিভাগে কর্মরত লেডি কিলার খ্যাত ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে দুদকের মামলার প্রক্রিয়া চূড়ান্ত” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
উক্ত সংবাদটির বিরুদ্ধে আজ (মঙ্গলবার) ১৪ই এপ্রিল -এক বিশেষ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বনবিভাগের সাবেক এই কর্মকর্তা ও ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা রেঞ্জ ডেপুটি কর্মকর্তা মো:ইসমাঈল।
গণমাধ্যমে ময়মনসিংহের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা মো:ইসমাঈল হোসেন সাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়- গত ১৩/০৪/২০২৬ খ্রি. তারিখে দৈনিক আজকের সংবাদ পত্রিকায় “বন উজারে সর্বকালের রেকর্ড সৃষ্টিকারী ময়মনসিংহ বন বিভাগে কর্মরত লেডি কিলার খ্যাত ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে দুদকের মামলার প্রক্রিয়া চূড়ান্ত” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হওয়ায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমার মনে হয়েছে উক্ত সংবাদের প্রতিবেদক মনগড়া অথবা কারো দ্বারা প্ররোচিত হয়ে অসত্য, বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশ করেছেন। ইহাতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি আমার চাকুরী জীবনে সততা ও নিষ্ঠার সহিত কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। সরকারি সম্পদ রক্ষায় সর্বদা সচেষ্ট থেকেছি।
সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরা হলো সমাজের বিবেক। অসত্য, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশনের ফলে আমার সম্মানহানি আপনার পত্রিকায় উক্ত সংবাদের প্রতিবাদ প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
তিনি আরো বলেন, দৈনিক আজকের সংবাদ পত্রিকা হতে উক্ত মিথ্যা সংবাদ সরিয়ে না নিলে উক্ত পত্রিকার সম্পাদক ও প্রতিবেদক এর বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য– উথুরা রেঞ্জে ইসমাইল হোসেন যোগদান করার পর থেকে অবৈধ কাঠ পাচার এবং সংরক্ষিত বনাঞ্চলে বনদস্যুদের প্রবেশ এক প্রকার নিষিদ্ধ হয়ে যায়।এবং অবৈধ করাতকলেও চালানো হচ্ছে অভিযান সর্বশেষ চলতি মাসের ০৯এপ্রিল (বৃহস্পতিবার) সকালেও স্থানীয় উপজেলা প্রশাসনের সহায়তায় উথুরা রেঞ্জ কর্তৃপক্ষ এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন।ফলে একটি কুচক্রী মহল ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অখ্যাত মিডিয়ায় কোন ধরনের প্রমাণহীন সংবাদ পরিবেশন করে প্রোপাগাণ্ডা চালাচ্ছে বলে ধারণা করা হয়।