নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাতকানিয়া খাগরিয়ায় ব্যবসায়ী আরজুর হত্যাকারীদের গ্রেপ্তার ও আসামীদের উপযুক্ত শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
সকালে নগরের মুরাদপুরের একটি রেস্তুরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মা মিনু আক্তার।
তিনি বলেন খাগরিয়া ইউনিয়নে ২০২৫সালের ১৯ শে সেপ্টেম্বর মাসে চরখাগরিয়া ২নং ওয়ার্ডের একটি বাসা থেকে ব্যবসায়ীর আরজুর লাশ উদ্ধার করে সাতকানিয়া থানা পুলিশ।দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে সাংসারিক মনমালিন্য, ঝগড়া হয়ে আসছে আরজুর সাথে। এই কারনেই আরজু কে হত্যা করে বলে জানান তার পরিবার। গ্রেপ্তারকৃত আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবী ও পালাতক আসামীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবী জানান নিহতের পরিবার। এই সময় উপস্হিত ছিলেন নিহতের ছোট ভাই ওসাসেদ মোহাম্মদ সৌরভ ,মা মিনু আক্তার ও বাবা ওয়ারেস আহমদ ।