বন অপরাধ প্রতিরোধে পানেরছড়া রেঞ্জে’র ধারাবাহিক অভিযান

বিশ্ব পরিবেশ দিবসে, পরিবেশ বাঁচাতে রেঞ্জার শরীফুলের বড় অভিযান-

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ বাঁচাতে পানের ছড়া রেঞ্জের অধীনে বিভিন্ন বন বিটে চালানো হয়েছে সাড়াঁশি অভিযান। সংরক্ষিত বনভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে অবৈধ ভাবে নির্মিত ঘরবাড়ি।

তারই ধারাবাহিকতায় আজ ৫ই জুন(শুক্রবার) পানেরছড়া রেঞ্জের আওতাধীন পানেরছড়া বিটের হোয়ারীঘোনা এলাকায় রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলামের নেতৃত্বে সরকারি রক্ষিত বনভূমি জবরদখল করে ঘর নির্মাণ করলে তা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম চট্টগ্রাম সংবাদকে বলেন, শুক্রবারের এই অভিযানে বেশ কয়েকটি ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে ২ একরের চেয়ে বেশী বনভূমি উদ্ধার করা হয়।

 

অপরদিকে পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটের শিয়াপাড়া এলাকায় পৃথক আরেকটিতে অভিযান পরিচালনা করে পাকা স্থাপনা নির্মাণ করার চেষ্টা করলে তা অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়ে বন্ধ করা হয়। জানা যায় পৃথক পৃথক দুটো অভিযানে ২.০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে বন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বনবিভাগ সূত্রে জানা যায়, পানের ছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ৪ জুন (বৃহস্পতিবার) পানেরছড়া রেঞ্জের আওতাধীন পানেরছড়া বিটের লম্বাঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ ঘন ফুট আকাশ মনি গোলকাঠও জব্দ করা হয়।

শুধু তাই নয়,এই রেঞ্জ কর্মকর্তা মো:শরীফুল ইসলামের নেতৃত্বে গত ২৫শে মে পানেরছড়া রেঞ্জের অধীন পানেরছড়া বিটের লম্বাঘোনা এলাকায় সরকারি রক্ষিত বনভূমি হতে পাহাড় কাটার সময় একটি যৌথ অভিযান পরিচালনা করে মাটি ভর্তি ডাম্পারও জব্দ করা হয়।

 

এই বিষয়ে রেঞ্জ কর্মকর্তা আরো বলেন, মোট এক সপ্তাহের ব্যবধানে পৃথক পৃথক ৪টি সফল অভিযান পরিচালনা করা হয়। এবং সকল অপরাধের অপরাধীদের বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়েছে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.