পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন,সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদককের কালো থাবা থেকে রক্ষা করতে হবে। খেলাধুলা মনকে প্রফুল্ল করে। মাদকসহ যাবতীয় অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দূরে রাখে। মাদককে না বলুন ক্রীড়াকে হ্যাঁ বলুন। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’, সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে মানুষের জীবনে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধন) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার জলুয়ার দিঘীপাড় এলাকায় নির্মিতব্য পটিয়া উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন এনামুল হক এনাম এমপি।
উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও নির্বাহী অফিসার ফারহানুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মঈনুল আলম ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,এনডিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো: দৌলতুজ্জামান খাঁন,সাবেক মেয়র নুরুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,বিএনপি নেতা শফিকুল ইসলাম চেয়ারম্যান,
আবদুল মাবুদ,ইসমাইল হোসেন সহ আরো অনেকেই।