নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা গেছে।।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে। এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা তফসিল ঘোষণা করা হলে তা পরবর্তীতে জানানো হবে।
এদিকে নির্বাচন স্থগিতের খবরে প্রার্থী, ভোটার ও ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
তবে নির্বাচন পুনঃনির্ধারণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান চট্টগ্রাম সংবাদকে বলেন,বন্যার কারণে নির্বাচন হওয়ার যে একটা প্রস্তুতি আছে ওটা নিতে না পারায় নির্বাচন স্থগিত করা হয়েছে।