সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিভে গেল গরীব রিকশা চালকের জীবন প্রদীপ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যাক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ৬ নম্বর ওয়ার্ডের বজল সওদাগর বাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ওই যুবকের নাম ইসমাইল হোসেন (৪০)। তিনি উল্লেখিত এলাকার মৃত আবদুল খালেক (প্রকাশ মাইক খালেক)-এর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

জানা যায়, নিহত ইসমাইল হোসেন অটোরিকশায় চার্জে দিতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিটের কবলে পড়েন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহতাবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উপজেলার ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বিদ্যুৎস্পৃষ্ঠে এক অটোরিকশা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসমাইল আমাদের ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তার ছোট ছোট চারটি সন্তান রয়েছে। এই মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.