আ ন ম সেলিম,পটিয়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের পটিয়ায় দেশীয় অস্ত্রশস্ত্র সহ সহ ৩ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়,শনিবার (৭ জুন) ভোরে উপজেলার পূর্ব মনসা অপসরী কমিউনিটি সেন্টারের সামনে রাস্তার উপর কয়েজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি নিয়ে লেগুনা গাড়ীতে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ
স্থানীয় লোকজনের সহায়তায়
মোঃ মামুন(২৫),তৌহিদুল ইসলাম আরাফাত (২১) ও ইসকান্দর(৩২) নামে ৩ জন ডাকাতকে গ্রেফতার করে। মামুন কর্ণফুলী উপজেলার শিকলবাহা হাজী এজাহার মিয়াজী বাড়ীর মৃত ইছহাকের ছেলে ও তৌহিদুল ইসলাম আরাফাত একই এলাকার ২ নং ওয়ার্ডের আফসারের ছেলে এবং ইসকান্দর বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার নুরে আলমের ছেলে।
এসময় তাদের কাছ থেকে ১টি লেগুনা গাড়ী ১টি সুইচ চাকু,১টি পুরাতন চাকু,১টি কাটার,১টি ষ্টিলের চাকু,১টি রামদা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান,এ বিষয়ে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।