মো. সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মৌলানা হেলাল উদ্দীন নামক এক ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রবিবার (৭ জুন) বেলা ৩টা ৩০মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের বিমান বিল্ডিংয়ের সামনে স্হানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছ। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আটক মৌলানা হেলাল উদ্দীন উপজেলার ৪নং চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি। আটককৃত আসামি চরম্বা ইউনিয়নের ৫নং ওয়ার্ড কালোয়ার পাড়ার বাসিন্দা আবুল কাশেমের পুত্র বলে জানা গেছে।লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, হেলাল উদ্দীন ছাত্র জনতার আন্দোলনে হামলায় দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামী।মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।আটকের পরপরই তাকে আদালতে প্রেরন করা হয়েছে।