চট্টগ্রাম উত্তর বনবিভাগের বারৈঢালা রেঞ্জের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫কোটি চারা রোপণ -

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রাম উত্তর বনবিভাগের বারৈঢালা রেঞ্জের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

গতকাল শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলা চত্বরে বারৈঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলমের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ফখরুল ইসলাম এই বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

উপজেলা বিএনপির আহবায়ক ডা: কমল কদর, সদস্য সচিব মোরসালিন, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, জিয়া মঞ্চের সভাপতি অহিদুল ইসলাম শরিফ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ, ও সীতাকুন্ড উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বারৈঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন,আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫বছরে ২৫কোটি চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আজকে রেঞ্জ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে নিম, ছাতিয়ান ইত্যাদি চারা রোপন করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.