সৈয়দ আককাস উদদীন
চট্টগ্রাম নগরীর আকবর শাহ্ থানায় চলছে একের পর এক বিশেষ অভিযান।
এবার বিদেশী তিন বোতল মদ ও এক বোতল দেশী মদসহ মোট ৪বোতল নিয়ে এক মাদককারবারীকে আটক করেছে নগরীর আকবর শাহ্ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মদব্যবসায়ী হলেন নোয়াখালী জেলার চরজব্বর থানার বিক্রম দেব নাথ,তিনি বর্তমানে নগরীর সদর ঘাট থানার ইসলামীয়া কলেজের পূর্ব পাশে টিএম ভবন এলাকায় বসবাস করেন।

এই বিষয়ে আকবর শাহ্ থানার ওসি তদন্ত সৈয়দ ওমর বলেন, বিদেশী মদসহ আকবর শাহ্ থানার এসআই রবিউল হোসেন,এএসআই মো:চান মিয়া মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।পরবর্তীতে আকবরশাহ্ থানার মামলা নং-২৭,তারিখ-১৫/০৬/২০২৬ইং, ধারা- ৩৬(১) সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।