সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ার কাঞ্চনায় পূর্ব বিরোধ ও ত্রাণ তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে ইউপি মেম্বারের ছেলে জসিমকে হত্যার ঘটনায় প্রধান আসামি খলিলুর রহমান প্রকাশ খইল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পটিয়া উপজেলার শান্তিরহাট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার পর থেকে আসামিরা বান্দরবান, চট্টগ্রামের বায়োজিদ , রাঙ্গামাটির রিজার্ভ বাজার, চন্দনাইশ থানা এলাকার বিভিন্ন জায়গায় পলাতক অবস্হায় দ্রুত স্হান বদল করছিল।
পরে শুক্রবার রাতে খাগরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি জাকারিয়া রহমান জিকু।