আল হায়াত হাসপাতালে সেবার নামে চলছে যৌন হয়রানি, ভুক্তভোগী যাচ্ছে আদালতে
ভুক্তভোগী ওই নার্সকে চাকুরীচ্যুত করেন জাফরের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া কেরানী হাট আল হায়াত হসপিটালের বিরুদ্ধে এবার আর্থিক অনিয়মের পর ওঠেছে নার্সদের রুমডেট এর জন্য প্রস্তাব দেয়ার মতো গুরুতর যৌন হয়রানির অভিযোগ।
২০২৫সাল থেকে ২০২৬সালের মার্চ মাস পর্যন্ত চাকুরী করা একজন নার্স প্রতিবেদকের কাছে অডিও ভিডিও বার্তায় এমন অভিযোগ তোলে বিষয়টি নিয়ে আদালতে গড়াবেন বলেও নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী নার্সের বাড়ি সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নে, তিনি প্রতিবেদককে আল হায়াত হসপিটালের পরিচালনা পর্ষদের ডিএমডি ও পরিচালনা পর্ষদের দায়িত্বশীল আরেকজনের মুখ থেকে সরাসরি যৌন প্রস্তাব পেয়েছেন বলে প্রতিবেদককে একটি ভিডিও – অডিও বার্তায় এমন বক্তব্য দিয়ে যৌন হয়রানির বিষয়টা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী নার্স তসলিমা আক্তার বলেন, পরিচালনা পর্ষদের দায়িত্বে থাকা একজন ডাক্তার তাকে চাকুরী দিয়েছেন এবং ওই সুবাদে নার্স তসলিমাকে রুমে যাওয়ার প্রস্তাব দেন।পরে তসলিমা আক্তার রাজি না হলে ছলেবলে কৌশলে তসলিমাকে করা হয় চাকুরীচ্যুত।
ভুক্তভোগী নার্স তসলিমা আক্তার বলেন আমার দেহের বিনিময়ে আল হায়াতে আমার চাকুরী বাঁচাতে পারিনি। এদিকে ডিএমডি আবু জাফরের বিরুদ্ধে ওই নার্স কোন অভিযোগ না করলেও উত্তর বঙ্গের এক নার্স নাম তার সুজলা ওই মেয়ের প্রেমে গভীর মগ্ন থাকতেন বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী নার্স তসলিমা আক্তার।
আল হায়াত হাসপাতালের সাবেক নার্স তসলিমা আক্তার আবু জাফর প্রসঙ্গে আরো বলেন– আবু জাফর সাহেবের স্ত্রী হাসপাতালে এসে জামাই এর প্রেমিকা সুজলাকে চাকুরীচ্যুত করেন।
এতে প্রমাণিত হয় আবু জাফর সাহেবও যৌন আলাপে মারাত্মক পারদর্শী যার কারণে ওনার স্ত্রীকে এসেই ওই নার্সকে চাকুরীচ্যুত করতে বাধ্য হন।
সুজলা নামক ওই নার্সকে আবু জাফর চাকুরীচ্যুত করেননি, করেছেন আবু জাফরের স্ত্রী এমন বক্তব্য প্রতিবেদককে আল হায়াতে বর্তমানে চাকুরী করা ২জন নার্স নিশ্চিত করেছেন।
তসলিমা আক্তার প্রতিবেদককে ভিডিও এবং অডিও এর মাধ্যমে বক্তব্য দিয়ে তার সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ও অনৈতিক ঘটনা নিয়ে আইনী পথে হেঁটে দুষ্টু চক্রের মুখোশ উন্মোচন করবেন বলে স্পষ্ট জানিয়েছেন।
এদিকে আল হায়াত হসপিটালের ডিএমডি আবু জাফরের সাবেক প্রেমিকা সুজলার সাথেও একটি মাধ্যমে কথা হয় এই প্রতিবেদকের সাথে।
ভবিস্যতের কথা চিন্তা করে আল হায়াত হসপিটালের অনৈতিক কর্মকান্ড বিষয়ে এই প্রতিবেদক অন্তত ৪জন নার্সের ভিডিও অডিও বক্তব্য রেকর্ড করেছেন।
তসলিমা আক্তার প্রতিবেদককে দেয়া ভিডিও বক্তব্যে বেশ কয়েকবার জাফরের কক্সবাজারের নারী কেলেঙ্কারির বিষয়টা উল্লেখ করেন।
তবে কক্সবাজারে জাফরকে নিয়ে কি ঘটেছিল সেই বিষয়ে অনুসন্ধানে নেমেছে চট্টগ্রাম সংবাদ টীম।
চলমান পর্ব -০২