কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

 

মো. সেলিম উদ্দিন খাঁন

প্রবীণ সাংবাদিক ও কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল (৭৩) আর নেই। বুধবার (২২ জুলাই) রাত ১ টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়ার পল্লবী লেইনস্থ নিজ বাসবভনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

তিনি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য ছিলেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র সহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ আসরের নামাজের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে আতাহার ইকবালের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.