নিষিদ্ধের মাঝেও কমিটি করে প্রকাশ্যে এলো লোহাগাড়া উপজেলা যুবলীগ

নজিরবিহীন ঘটনায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা -

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন লোহাগাড়া উপজেলার নিষিদ্ধ যুবলীগের কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ।

৩১শে জুলাই চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি জহুরুল ইসলাম জহুর ও সাধারণ সম্পাদক দিদারুল আলম সাক্ষরিত একটি প্যাডে এই কমিটি ঘোষণা করে নিজেদের ভেরিফাইড ফেসবুকে দিয়ে প্রকাশ্যে জানান দেন জেলা যুবলীগ।

ঘোষিত নিষিদ্ধ যুবলীগের কমিটিতে আহবায়ক হিসেবে রাখা হয়েছে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদ্য কারামুক্ত জহির উদদীনকে,যুগ্ন আহবায়ক রাখা হয়েছে লোহাগাড়া উপজেলার যুবলীগ নেতা মো:আবছারকে যুগ্ন আহবায়ক রাখা হয়েছে বড়হাতিয়া ইউনিয়নের জয়নাল আবেদীনকে এবং আমিরাবদের নুরুন্নবীকে।

কমিটি ঘোষিত হওয়ার পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা ছড়িয়ে দিতে দেখা যাচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.