নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বন বিভাগ, চট্টগ্রাম অঞ্চলের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট সংলগ্ন রেলওয়ে স্টেশন পার্কিং এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্থবক অর্পণ ও জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মানে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো।উক্ত শ্রদ্ধা নিবেদনে আরো সাথে ছিলেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসিন হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের ডিএফও মো: সোহেল রানা এবং চট্টগ্রাম দক্ষিন বন বিভাগ এবং সর্বস্থরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এই শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহন করেন ।