জসিমকে হত্যার কথা স্বীকার করলো খলিল

সাতকানিয়ায় পূর্ব বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে ইউপি সদস্যের ছেলে মো. জসিম উদ্দীনকে খুনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি খলিলুর রহমান।

রবিবার (২৩ মে) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের আদালতে ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিতু এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জসিমকে হত্যায় ব্যবহৃত একটি কাঠের বাঠাম ও স্টিলের পাইপও উদ্ধার করেছে পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published.